খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি আজ

ফাতেহ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি হবে আজ।

এ মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিলের সাথেই এই আবেদনেরও শুনানি হবে বলে জানা যায়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

একই সাথে ১০ বছর কারাদণ্ড পাওয়া অন্য দুই আসামি কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদের খালাস চেয়ে করা আপিলের শুনানিও হওয়ার কথা রয়েছে আজ।

আপিল বিভাগ ৩০ জুলাইয়ের মধ্যে এ মামলার আপিল শুনানি শেষ করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন।

আগের সংবাদকোটা সংস্কার- ৭ সদস্যের কমিটি করে প্রজ্ঞাপন জারি
পরবর্তি সংবাদসিরিয়ার দারা, ঐতিহ্য ও ইতিহাস ধ্বংসের মুখে ?