৬ ডিসেম্বর থেকে বাবরি মসজিদের উপর রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদ মামলা নিষ্পত্তির আগেই বাবরি মসজিদের উপর রাম মন্দির নির্মাণের তারিখ ঘোষণা করেছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ।

মসজিদের জায়গায় মন্দির নির্মাণের দিনক্ষণও স্পষ্টভাবে জানিয়ে ক্ষমতাসীন বিজেপির এই সাংসদ জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর থেকে ওই স্থানে রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

উল্লেখ্য, বাবরি মসজিদ মামলা এখনও নিষ্পত্তি হয়নি। মামলার শুনানি শেষ হয়েছে বুধবার। আদালতসূত্রে জানা গেছে, আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করবেন অ্যাটর্নি জেনারেল রাজেশ গাগৈ। রায় কী হবে, সেই দিকেই বহুদিন ধরে তাকিয়ে আছেন ভারতবর্ষের আপামর জনতা।

আগের সংবাদমজলিশে শুরার বৈঠকে বাংলাদেশী ছাত্রদের ভর্তির জোর দাবি তুলবেন দেওবন্দের মুহতামিম
পরবর্তি সংবাদসৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ ওমরাহ যাত্রী