
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের জবর দখলে থাকা কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে একদিনেই প্রাণ হারিয়েছেন তিন স্বাধীনতাকামী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার (১৬ অক্টোবর) এক দিনেই তিন কাশ্মীরিকে হত্যার কথা স্বীকার করেছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী।
স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারতের জবর দখলে থাকা উপত্যকাটিতে আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার শুরু করলেও স্বাধীনতাকামী কাশ্মীরিরা এখনও স্বস্তিতে নেই। টানা ৭২ দিন পর গত সোমবার (১৪ অক্টোবর) রাজ্যের বেশকিছু অংশের প্রি-পেইড মুঠোফোনের সংযোগ চালু করা হলেও ইন্টারনেট সংযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
