ভোলার হত্যাকাণ্ডে জড়িত এসপি ও ওসিকে বিচারের মুখোমুখি করুন : মুফতি ফয়জুল্লাহ

ফাতেহ ডেস্ক :

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব ও ঢাকা মহানগরীর সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আমরা ব্লাসফেমি আইন চাইনা। কুরআন সুন্নাহর আলোকে নবিকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন চাই।

আজ দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাসুল সা.কে নিয়ে বিরূপ কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ ও তৎসংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আয়োজিত হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভোলার এসপি এবং বোরহানুদ্দিন থানার ওসিসহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যাহার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

অনতিবিলম্বে নাস্তিক এবং ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সমাবেশে আরও বক্তব্য রেখেছেন মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মামুনুল হক, মাওলানা শফিকুদ্দিন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মনজুরুল ইসলামসহ আরও অনেকে।

আগের সংবাদদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে : মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদসংসদে আইন করে নবিকে কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান হেফাজত নেতাদের