
ফাতেহ ডেস্ক :
ভোলার বোরহানউদ্দিনে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমান গণমাধ্যমকে এ তথা জানিয়েছেন। তবে প্রতিবেদনে কী আছে বলতে তিনি রাজি হননি। কারণ এ ব্যাপারে উচ্চ আদালতের বাধ্য-বাধকতা রয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।
মামুদুর রহমান আরও জানান, তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে কাজ করা সম্ভব হবে না বিধায় জেলা প্রশাসকের কাছ থেকে দু’দিন সময় বাড়িয়ে নিয়ে আজ পঞ্চম দিনের মাথায় শনিবার সকালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
