কাশ্মিরের শ্রীনগরে হামলা, আহত ভারতীয় ৬ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত শাসিত কাশ্মিরের শ্রীনগরের করন নগরে গ্রেনেড হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ছয় সদস্য আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে করন নগরের চেকপোস্টে পাহারার দায়িত্বে থাকাকালীন তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

হামলার জবাবে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সিআরপিএফ। এই হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

এদিকে হামলার কথা ছড়িয়ে পড়লে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, এ নিয়ে পাক মদতপুষ্ট সংগঠনগুলি ২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে ৩২৮ বার জম্মু ও কাশ্মিরে হামলা চালিয়েছে।

আগের সংবাদইউইউ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ’ পেলেন উইঘুর একটিভিস্ট ইলহাম তোহাট্টি
পরবর্তি সংবাদমুফতি আমীমুল ইহসান : আমাদের এক আলোকোজ্জ্বল প্রদীপ