আন্তর্জাতিক ডেস্ক :
আজ বুধবার পাকিস্তানের ‘আজাদী মার্চ’ যে রাস্তাগুলো পেরিয়ে রাজধানী ইসলামবাদে পৌঁছবে, সে রাস্তাগুলো এড়িয়ে চলতে সাধারণ পথচারী এবং গাড়ি চালকদের প্রতি নির্দেশনা জারি করেছে সিটি ট্রাফিক পুলিশ (সিটিপি)। খবর ডন।
ট্রাফিক পরিকল্পনায় বলা হয়েছে, মার্চটি আজ থোকর নিয়াজ বেগ থেকে ইসলামাবাদে পৌঁছবে। ইসলামাবাদে যাওয়ার জন্য তারা মুলতান রোড, ইয়াতিম খান চৌক, চৌবুরজি, সিভিল সেক্রেটারিয়েট, লোয়ার মল, আজাদী ফ্লাইওভার, নিয়াজি চক এবং শাহাদারা রোড ব্যবহার করবে। মার্চকে স্বাগত জানাতে থোকর নিয়াজ বেগ, ইয়াতিমখানা চৌক, চৌবুরজি, গ্রেটার ইকবাল পার্কসহ মার্চ রোডের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনার আয়োজন রাখা হয়েছে।
ট্রাফিক পুলিশ নির্দেশনায় বলেছে, আজাদী মার্চের রোড ছাড়া বাকি সব রোড উন্মুক্ত থাকবে। এবং এফএম ৮৬.৬ এর মাধ্যমে ট্রাফিক আপডেট জানাতে থাকবে ট্রাফিক কন্ট্রোল রুম।
আজাদী মার্চকে কেন্দ্র করে আজকের রাস্তাগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৭ এসপি, ১০ ডিএসপি, ১৪০ টহলদার কর্মকর্তা এবং ৬০০ ট্রাফিক পুলিশ নিযুক্ত করা হয়েছে।
রাকিব
