হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে ধর্ম মন্ত্রণালয়ের ১০ দফা পরিকল্পনা

হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে ধর্ম মন্ত্রণালয়ের ১০ দফা পরিকল্পনা

ফাতেহ ডেস্ক :

আগামী বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরও ও সুষ্ঠু করতে ১০ দফা পরিকল্পনা হাতে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৩ নভেম্বর) নভেম্বর দিনব্যাপী লন্ডনে ব্রিটিশ হজ এন্ড ওমরাহ কাউন্সিল আয়োজিত ওয়ার্ড হজ এন্ড ওমরাহ কনভেনশনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান।

পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম হলো; রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শত ভাগ হাজির ইমিগ্রেশন বাংলাদেশে করানো, হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা আরো দ্রুত ও উন্নত করা, বাংলাদেশি হজ যাত্রীর কোটা বাড়ানো, হজের ব্যয় কমানো, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর সংখ্যা বাড়ানো, হজ ও ওমরাহ আইন বাস্তবায়ন করা, জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হজ যাত্রীদের অপেক্ষার প্রহর কমানো, সব দেশের হাজিদের সুবিধার জন্য মিনার আয়তন বাড়াতে রাজকীয় সৌদি সরকারকে আনুষ্ঠানিক আহবান জানানো এবং হাজিদের খাবার সরবারহে সৌদি আরবের প্রাইভেট কোম্পানিগুলোর বাধ্যবাধকতা বন্ধ করা।

এ সম্মেলনে ডাব্লিউ এইচ ইউ সি-এর সিইও মোহসিন , নাইজেরিয়ার ন্যাশনাল হজ এন্ড ওমরাহ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ বশিরসহ যুক্তরাজ্য, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ভারত, পাকিস্তানসহ অন্তত ২৫টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন তাঁরা।

আগের সংবাদএবার স্কুলে অভিভাবকদের জন্যও হিজাব নিষিদ্ধ করলো ফ্রান্সের আইনসভা
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ১১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা