খুলনায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

খুলনায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

ফাতেহ ডেস্ক :

খুলনায় সবিতা রানী (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সবিতা রানী যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী। এ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় নারী-শিশুসহ ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক (আর পি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত সবিতা রানীকে গত রবিবার খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

আগের সংবাদআবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত শেষ, প্রস্তুত চার্জশিট
পরবর্তি সংবাদনাঈমুল আবরারের মৃত্যু: ‘কিশোর আলো’ কর্তৃপক্ষের বিচার চায় পরিবার