আন্তর্জাতিক ডেস্ক :
প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কথা না বললে সরকার কমিটির সঙ্গে আলোচনায় বসার দরকার নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। খবর ডন।
তিনি বলেন, যদি পদত্যাগ নিয়ে মাথা না ঘামান, তাহলে আমাদের সঙ্গে আলোচনায় বসার দরকার নেই। আমাদের সঙ্গে আলোচনায় বসতে হলে ক্ষমতা ছাড়ার উদ্দেশ্য নিয়েই বসতে হবে।
মাওলানা আরও বলেন, আপনি খাদের কিনারে দাঁড়িয়ে আছেন। এটাই আপনার শেষ সময়। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ক্ষমতায় থাকতে চান নাকি ক্ষমতা থেকে বেরিয়ে এসে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চান।
এদিকে ডন নিউজ টিভির টকশো ‘নিউজ ওয়াইজ’-এ দেয়া এক বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, সর্বশ্রেণীর মানুষ এবং রাজনৈতিক নেতারা সবাই প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। যে প্রতিবাদ দেশকে সমর্থন করে, দেশের কণ্ঠকে উচ্চকিত করে, সে প্রতিবাদকে পাশ কাটিয়ে যাওয়া যায় না।
রাকিব
