৫ একর জমি নিয়ে কথা বলতে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন সালমান নদভী

৫ একর জমি নিয়ে কথা বলতে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন সালমান নদভী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জমির পরিবর্তে আদালতের দেওয়া ৫ একর জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মহন্ত যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সালমান নদভী।

সোমবার নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসিরাত অনলাইন।

তিনি জানান, ওই ৫ একর জমি যেন মুসলিম অধ্যুষিত কোনও এলাকায় দেওয়া হয়, এ ব্যাপারে হিন্দুত্ববাদী এই নেতার কাছে অনুরোধ করেছেন তিনি।

সরকারের দেয়া ওই জমিতে শানদার একটি মসজিদ নির্মাণের পাশাপাশি একটি ইসলামি ইউনিভার্সিটিও প্রতিষ্ঠা করা উচিৎ বলে মন্তব্য করে সালমান নদভী বলেন, এই ইউনিভার্সিটির মাধ্যমে শুধুমাত্র দেশই নয়; সমগ্র পৃথিবীকে ইসলামের দিকে আহবান করবো। অযোধ্যায় তো তারা বেদ এবং গীতার কথা বলবে, আর এখানে আমরা সুগন্ধি ছড়াবো কুরআনের, আলো জ্বালাবো হাদিসের, দ্বীনের বানী পৌঁছে দিবো সবার কাছে। শরীয়তের হকের পয়গাম পৌঁছে যাবে পৃথিবীর দিগদিগন্তে বসবাসকারী প্রতিটি মানুষের দুয়ারে।

যোগী আদিত্যনাথ প্রতিনিধি দলের সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানান মাওলানা নদভী। নিজের অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা মানবতায় বিশ্বাস করি, আমাদের নিকট ইনসাফ এবং ন্যায়বিচার রয়েছে। আর আমরা সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত নই। ৯ তারিখ আদালত যে ফায়সালা দিয়েছে-এতে হাঙ্গামা করা কারোর জন্যই উচিৎ হবে না।

আগের সংবাদইসলামফোবিয়ার তদন্ত না করে নির্বাচনী প্রতিশ্রুতি ভাঙছেন বরিস জনসন
পরবর্তি সংবাদমুসলিমদের সাথে গাদ্দারি করেছে ভারতের হাইকোর্ট : হাটহাজারী ওলামা পরিষদ