গাজায় ইসরাইলের হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আত্তার

গাজায় ইসরাইলের হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আত্তার

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তারকে হত্যা করেছে ইসরাইল। পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কেও ইসলামিক জিহাদের কর্মকর্তাদের বাড়ি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামিক জিহাদের ওই কমান্ডারের ছেলে নিহত হয়েছে।

গাজার এই ইসলামিক সংগঠন বলছে, মঙ্গলকার ভোরের দিকে গাজা উপত্যকার শেজাইয়া জেলায় কমান্ডার বাহা আবু আল-আত্তারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের ছোড়া বোমা ভবনের ছাদ ফুটো করে ভেতরে ঢোকার পর বিস্ফোরণ ঘটে। এতে কমান্ডার আল-আত্তা মারা যান। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ ঘটনার পরপরই ইসলামিক জিহাদ ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে। বন্দর নগরী আশদদ থেকে ২০ কিলোমিটার দূরে সাইরেনের শব্দ শোনা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সামরিক বাহিনী আয়রন ডোম ব্যবহার করে মাঝ আকাশে রকেট আটকে দিয়েছে। এই রকেট হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পূর্ব সতর্কতা হিসেবে পুলিশ গাজা উপত্যকার আশপাশের সড়ক বন্ধ করে দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আল-আত্তারের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট বিনইয়ামিন নেতানিয়াহু।

আগের সংবাদমুসলিমদের সাথে গাদ্দারি করেছে ভারতের হাইকোর্ট : হাটহাজারী ওলামা পরিষদ
পরবর্তি সংবাদনাটোরে ডাস্টবিন থেকে নবজাতকের লাশ বের করে আনলো কুকুর