বিক্ষুব্ধ বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২

বিক্ষুব্ধ বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :

কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১২ জন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটলে ওই হতাহতের ঘটনা ঘটে।

অক্টোবরের প্রথম দিকেই সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ফাঁকা গুলি ছুড়লেও এটাই প্রথম বিস্ফোরণের ঘটনা। তায়ারান স্কয়ার এবং তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার নয়।

শুক্রবার কেন্দ্রীয় বাগদাদে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তাজা বুলেট এবং টিয়ার গ্যাস ছুড়লে কমপক্ষে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়।

আগের সংবাদএবার পাখির আঘাতে বিধ্বস্ত হলো ভারতীয় যুদ্ধবিমান
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় আজ শেষ হচ্ছে মাকতাবাতুল আযহারের ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা