৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে পদত্যাগ কুয়েত প্রধানমন্ত্রীর

৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে পদত্যাগ কুয়েত প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন ধরনের অর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর কুয়েতের প্রধানমন্ত্রী পুরো মন্ত্রিসভাকে নিয়ে পদত্যাগ করেছেন। দেশটির আমির সরকারের এই পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন।

এদিকে, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী গতকাল শনিবার জানিয়েছেন, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা যে পদত্যাগ করেছেন তার নেপথ্যে ছিল একটি সামরিক সহায়তা তহবিল। অভিযোগ ছিল, ওই তহবিলের মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করার দায় নিয়েই পদত্যাগ করতে হয়েছে মন্ত্রিসভাকে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদেনে জানানো হয়েছে, ‘কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-সাবাহসহ তার সরকারের পুরো মন্ত্রিসভার পদত্যাগের দুদিন পর শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমাদ এই কথা জানিয়ে বলেছেন, ‘এটাই সরকারের পদত্যাগের অন্যতম ও মূল কারণ।’

প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমাদ এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৭ সালে তিনি যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তার আগেই দেশটির একটি সামরিক সহায়তা তহবিল থেকে ২৪০ মিলিয়ন কুয়েতি দিনার অর্থাৎ ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ-এর ঘটনাটি ঘটে।

আগের সংবাদপেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত : আয়াতুল্লাহ খামেনি
পরবর্তি সংবাদসন্ত্রাসবাদে যারা আক্রান্ত, তাদের নব্বইভাগ মুসলমান : ফরাসি রিপাের্ট