মাকে দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত মেয়ে ও নাতনি

মাকে দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত মেয়ে ও নাতনি

ফাতেহ ডেস্ক :

মাকে দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় মেয়ে ও নাতনি নিহত হয়েছে। নওগাঁয় ডাক্তারের মোড় বটতলী এলাকায় সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী শহীদুল ইসলাম ও আরেক মেয়ে পারভীন আক্তারও গুরুতর আহত হন।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ধোপাইপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আদুরী বেগম (২৫) এবং তার মেয়ে শম্পা (৬)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গত রোববার আদুরী বেগমের মা মারা যায়। এ খবর শোনার পর স্বপরিবারে সদর উপজেলার হাপানিয়া উল্লাসপুর গ্রামে বাপের বাড়ি আসেন আদুরী। সোমবার সকালে নিজ বাড়ি যেতে তারা ডাক্তার মোড় এলাকার সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা একটি ট্রাক রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে পাশ কাটাতে গিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আদুরী ও তার ছোট মেয়ে শম্পা নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত শিমু ও শহীদুল ইসলামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। পরে শহীদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের বিচার মানতে মিয়ানমার বাধ্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদকাশ্মীরি মহিলাদের ধর্ষণের আহ্বান জানালেন প্রাক্তন ভারতীয় মেজর