আন্তর্জাতিক ডেস্ক :
মোঘলরা ত্রিপুরার সাংস্কৃতিক সম্পদ বোমা মেরে ধ্বংস করতে চেয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগরতলায় এক ক্লাবের আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন,মোঘলদের মতোই বামেরাও ভারতের চিরাচারিত সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে।
বিপ্লব দেব বলেন, ত্রিপুরায় এখনও এমন অনেক সম্পদ আছে, যা অনেকের অজানা। কিন্তু মোঘলরা বোমা মেরে ধ্বংস করে দিতে চেয়েছিল ত্রিপুরার শিল্প এবং স্থাপত্য। তাই সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার দর্শনীয় স্থান, সৌন্দর্য, এবং ঐতিহ্যের কথা ছড়িয়ে দেয়া হোক। তবে কেন মোঘ লরা তা বোমা মেরে ধ্বংস করতে চেয়েছিল তা তিনি বলেননি।
এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেকে যদি অন্তত পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তবে ত্রিপুরা পর্যটনের আর বিশেষ বিজ্ঞাপনের প্রয়োজন হবে না। বিশ্বে ত্রিপুরার জনপ্রিয়তা নিজ থেকেই ছড়িয়ে পড়বে।
