আইনমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের বাবার সাক্ষাৎ, বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ

আইনমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের বাবার সাক্ষাৎ, বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ

ফাতেহ ডেস্ক :

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম দ্রুতগতিতে চলায় তাঁর বাবা মো. বরকতউল্লাহ আজ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে রাজধানীর গুলশানে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি তার সন্তুষ্টির কথা জানিয়েছেন।

সাক্ষাৎশেষে আইনমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা মূলত নিম্ন আদালতের মামলার কার্যক্রমের দ্রুতগতির নিয়ে আলোচনা করি এবং এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মামলা প্রসিকিউশন টিমে তার পছন্দের দু’জন আইনজীবীকে অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন, এবং আমরা সম্মত হয়েছি।’

আনিসুল বলেন, আবরারের বাবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন। ইতোমধ্যে, আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সীদ্ধান্ত নিয়েছি সেটা তাকে জানাই।’

চাঞ্চল্যকর এই মামলার চার্জশীট দাখিলের ১০ দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২৫ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর এই চার্জশীট দাখিল করে।

গত ৭ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে বুয়েট শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শের-ই-বাংলা হলের প্রথম তলায় সিঁড়িতে আবরারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে আবরারের বাবা চকবাজার থানায় ওইদিন ১৯ জনের বিরুদ্ধে মামলাটি করে।

সূত্র : বাসস

আগের সংবাদজেরুজালেমের আল-রাসাসি মসজিদ এবং রাষ্ট্রীয় টেলিভিশন বন্ধ করে দিল ইসরাইল
পরবর্তি সংবাদসাতক্ষীরায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা