মহেশপুর সীমান্তে আরও ৯ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর সীমান্তে আরও ৯ অনুপ্রবেশকারী আটক

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হয়েছে আরও ৯ নারী-পুরুষ। গতকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশে ঢোকার সময় জলুলী ও পলিয়ানপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা তাদের আটক করে। পরে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

মহেশপুর-খালিশপুর সীমান্তের দায়িত্বে থাকা বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান গণমাধ্যমকে জানান, ভোরে বিজিবির জলুলী ও পলিয়ানপুর বিওপি লাগোয়া রায়পুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় নয়জনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছে বলেও জানান বিজিবি কর্মকর্তা কামরুল।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আটক নয়জনকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বরে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৩৮ জনকে আটক করল বিজিবি।

আগের সংবাদমাদরাসায় হিন্দু সুপার নিয়োগে তৌহিদি জনতা বিস্মিত : আবদুল লতিফ নেজামী
পরবর্তি সংবাদভারত থেকে অনুপ্রবেশ সম্পর্কে এখনো সরকারিভাবে কিছু জানি না : পররাষ্ট্রমন্ত্রী