ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে নুর মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত আবদুল হালিম’র ছেলে।

মাইজদীর রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ও চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি (এসআই) মো.আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের সংবাদলালবাগ শাহী মসজিদে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল বাদ আসর
পরবর্তি সংবাদধর্ষণের অভিযোগে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে আদালতের সার্চ ওয়ারেন্ট