যমুনা টিভির প্রতিবেদনে ইসলাম-বিদ্বেষ, শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা

যমুনা টিভির প্রতিবেদনে ইসলাম-বিদ্বেষ, শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা

ফাতেহ ডেস্ক :

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের অন্যতম প্রধান আলেম প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হককে জঙ্গিনেতা আখ্যা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ঘরানার অ্যক্টিভিস্টরা এ ঘটনায় অভিযোগ তুলে বলছেন, যমুনা টিভি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।

‘পুনরায় সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন’ শিরোনামে সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে বলা হয়, দেড় দশকে বিভিন্ন জঙ্গি সংগঠনের বিশ জনেরও বেশি দলীয় প্রধান গ্রেপ্তার হয়েছে, কিন্তু পরবর্তী ধাপের নেতারা আবার ঠিকই সচল করেছে সংগঠন…।

প্রারম্ভিকার ওই বক্তব্যের পর দেখানো হয় পুরনো একটি প্রতিবেদন। যেখানে প্রতিবেদক দাবি করেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগকারীরা বলছেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলায়হি এ দেশের শীর্ষস্থানীয় একজন মনীষী আলেম ছিলেন। প্রসিদ্ধ হাদিসগ্রন্থ বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক হবার পাশাপাশি তিনি অর্ধ শতাব্দীরও বেশিকাল বুখারি শরিফের দরস দিয়েছেন। রাষ্ট্রের প্রচলিত সকল আইন মেনে এ দেশে ‘ইসলামি হুকুমাত’  প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন আজীবন। দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। ছিলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান। চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক ছিলেন তিনি। তাঁর অবস্থান, গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের বলিষ্ঠতা সম্পর্কে এ দেশের আপামর জনতা ওয়াকিবহাল।

অভিযোগকারীরা আরও বলছেন, তাঁর ইন্তকালের এতো বছর পর এসে তাঁকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাতা এবং জঙ্গিনেতা হিসেবে উপস্থাপন দেশের শীর্ষস্থানীয় আলেমদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা ছাড়া কিছু নয়। দেশের ইসলামি নেতৃত্বকে একসময় ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ ট্যাগ দেওয়ার যে প্রবণতা ছিল, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হককে প্রশ্নবিদ্ধ করে যমুনা টিভি সেই প্রবণতাকে আবার চালু করতে চাইছে।

এইচ আর/

পুনরায় সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন

দলীয় প্রধানদের গ্রেফতারের পরও সক্রিয় জঙ্গিদের সংগঠনপ্রযুক্তি আর ছোট দলে কাজ করায়, ধারণা পাচ্ছেন না গোয়েন্দারা

Gepostet von Jamuna Television am Mittwoch, 27. November 2019

আগের সংবাদএনআরসি করতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে : বিজেপি নেতা
পরবর্তি সংবাদইসলামি কমনওয়েলথ, বেন নাবী থেকে মাহাথির মুহাম্মদ