ফাতেহ ডেস্ক :
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি (২০২০ সেশন) ঘোষণা করেছেন ইসলামী আন্দোলের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।
আজ (৪ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন তিনি।
২০২০ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন এম. হাছিবুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে থাকবেন মুহাম্মদ আব্দুল জলিল। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল করীম আকরাম।
সাবেক সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলন।
