৯ দিনের সফরে বাংলাদেশ আসছেন মুফতি রাশেদ আজমি

ফাতেহ ডেস্ক :

৯ দিনের সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রাশেদ আজমি। ১৯ ডিসেম্বর থেকে তাঁর বাংলাদেশ সফর শুরু হবে বলে জানিয়েছেন জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদিস মুফতি জাফর আহমদ।

৯ দিনের এই সফরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তিনি।

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ও ঢাকা ডেমরা থানা ইমাম ঐক্য পরিষদের ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন। ২০ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রাম নানুপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (দুপুর), হাটহাজারী মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে নসীহত ও আল্লামা আহমদ শফী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ (বিকাল), ফেনী ধুমসাদ্দা মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনে (রাত) অংশ নেবেন।

২১ ডিসেম্বর (শনিবার) বি বাড়িয়া ভাদুঘর মাদরাসার ৩৩ সালা দস্তারবন্দী আন্তর্জাতিক মহাসম্মেলন (বাদ মাগরিব), ঢাকা উত্তরা গাওয়াইর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে (রাত) অংশ নেবেন। ২২ ডিসেম্বর (রবিবার) যশোর মাসনা মাদ্রাসায় বার্ষিক ইসলাহী ইজতেমা (দুপুর) ও রাতে ঢাকা যাত্রাবাড়ী মেরাজনগর মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন। ২৩ ডিসেম্বর (সোমবার) কুমিল্লা জেলা ক‌ওমী মাদ্রাসা সংগঠনের আন্তর্জাতিক মহাসম্মেলন ও নরসিংদী ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) চাঁদপুরে ফুলছোঁয়া, মহামায়া ও হাজীগঞ্জ বড় মসজিদ মাদরাসায় দোয়া মাহফিল ও চাঁদপুর মতলব চাপাতলী মাদ্রাসার ৩৭ তম ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন। ২৫ ডিসেম্বর (বুধবার) ফরিদাবাদ মাদারাসায় দোয়া, ফরিদাবাদ যুবসমাজের ইসলামী মহাসম্মেলন ( বাদ মাগরিব), হোমনা গোয়ারিভাঙ্গা হাজী নোয়াব মিয়া কমপ্লেক্স মাদরাসার ইসলামী মহাসম্মেলনে(বাদ এশা) অংশ নেবেন।।

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শত বছর পূর্তি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন। ২৭ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা আল মাদানী ফাউন্ডেশন এর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

এছাড়াও বিভিন্ন মাদরাসায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করবেন তিনি।

আগের সংবাদবিজয়ের মাস উপলক্ষ্যে ময়মনসিংহে ৫ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু
পরবর্তি সংবাদমুসলিমবিরোধী নাগরিকত্ব বিল পাসের প্রতিবাদে ভারতজুড়ে জমিয়তের বিক্ষোভ কাল