পানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস রান্নার অভিযোগে আটক ৩

ফাতেহ ডেস্ক :

মরা গরুর মাংস এনে রান্নার অভিযোগে পানসী রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখার তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টায় তিনজনকে আটক করা হয়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুর মাংস কিনে আনে পানসী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এরপর তা রান্না করে বিক্রি করার চেষ্টা করা হয়েছিলো। এ বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা পুলিশের বিশেষ শাখাকে জানান। এরপর পুলিশের বিশেষ শাখার সদস্যরা বিষয়টি সদর থানাকে অবগত করে। পরে সদর থানা পুলিশ পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মরা গরুর মাংস রান্না করা খাবার বিক্রির চেষ্টার অভিযোগে পানসী রেস্টুরেন্টের তিনজনকে আমরা আটক করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু ‘রাজাকার’!
পরবর্তি সংবাদরাজাকারের তালিকায় গেজেটেড হিন্দু মুক্তিযোদ্ধার নাম!