
আন্তর্জাতিক ডেস্ক:
ধর্মীয় কারণে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন করায় মিয়ানমারকে ফের উদ্বেগজনক দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প প্রশাসন ১৯৯৮ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ধারাবাহিকভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে ‘বিদেশে উদ্বেগজনক রাষ্ট্র’ হিসেবে ফের তালিকাভুক্ত করেছে মিয়ানমার ছাড়াও চীন, ইরিত্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানকে।
যুক্তরাষ্ট্র বলেছে, ওই তালিকাভুক্তি ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এর আগেও ধর্মীয় নিপীড়নের কারণে যুক্তরাষ্ট্রের তালিকায় মিয়ানমারের নাম এসেছে।
