১০ দিনের রিমান্ডে কোটা আন্দোলন নেতা রাশেদ

ফাতেহ ডেস্ক: কোটা আন্দোলনের নেতা রাশেদ খানকে দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। পুলিশের আবেদনে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মাদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রাশেদকে আদালতে তুলে আরও ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আবেদনে বলা হয়, রাশেদের ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ বিশ্লেষণে বিকাশ ও রকেটের মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই অর্থের পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

আদালতে রাশেদের আইনজীবীর দাবি, এ টাকা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিচারক এ সময় টাকা দিয়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের হামলার মামলাতেও রাশেদকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।

আগের সংবাদসোমালিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, নিহত ১০
পরবর্তি সংবাদসংরক্ষিত নারী আসন থাকছে আরো ২৫ বছর