কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে জম্মু-কাশ্মীরে তল্লাশি অভিযানে স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। জম্মুভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর গণসংযোগ কর্মকর্তা লে. কর্নেল দেবেন্দর আনন্দ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানায়, খারি থ্রায়াত বনাঞ্চল ব্যবহার করে পাকিস্তান থেকে কিছু ‘সেনা’ অনুপ্রবেশ করছে এমনটা টের পায় সেনারা। এ সময় ‘ঘেরাও-তল্লাশি’ অভিযান শুরু করলে জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে এ হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, আগস্টের শুরুতে কাশ্মীরের রাজ্য ও বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। কারফিউ জারির পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

কাশ্মীরে সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ জনের মতো স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা অন্তত সাড়ে পাঁচ হাজার। অনেককে রাজ্যের বাইরের কারাগারে রাখা হয়েছে।

আগের সংবাদঢাকায় ২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬ মেট্রোরেল: কাদের
পরবর্তি সংবাদনাটোরে নান্নু-নিশিতার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০