নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি কর্মীদের ক্লাস নেবেন দিলীপ ঘোষ

নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি কর্মীদের ক্লাস নেবেন দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক :

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এবার ক্লাস নেবেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী শুক্রবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি কর্মীদের ক্লাস নেবেন তিনি। এতে কলকাতার প্রায় ৫০০ কর্মী উপস্থিত থাকবেন। পাশাপাশি ইতিমধ্যেই CAA নিয়ে তৈরি হয়েছে বই। এখন শুধু বোঝানোর পালা। খবর জি নিউজ।

নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যাতে ফের কোনও দ্বন্দ্ব তৈরি না হয় কার্যত সেই দিকেই নজর দিয়ে আটঘাট বেঁধে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। এর আগেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল মানুষকে আইন বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিজেপির কর্মীরা। নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি নিয়ে মানুষকে সঠিক বার্তা দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আর এই কর্মীরা ঠিক কীভাবে কাজ করবেন তারই পাঠ দেওয়া হবে আয়োজিত এই ক্লাসে। শেখানো হবে কীভাবে এবং কাদের কাছে বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন বিস্তারকরা।

দলের তরফে নির্দেশ একা যাবেন না কর্মীরা। গ্ৰুপ করে যেতে হবে মানুষের বাড়ি বাড়ি। প্রতিটি এলাকায় হবে ছোট ছোট আলোচনা সভা।

অন্যদিকে নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দক্ষিণবঙ্গে একাধিক প্রতিবাদ কর্মসূচি সেরে এবার তিনি পাড়ি দিয়েছেন উত্তরে। আজ শিলিগুলিতে ওই একই ইস্যুতে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী।

আগের সংবাদভারতে গো-মূত্রের তৈরি কফি পানে আগ্রহী ‘গো-সন্তান’রা
পরবর্তি সংবাদপ্রসঙ্গ সিএএ : বিক্ষোভকারী ভেবে ৬ বছর আগে মৃত ব্যক্তিকে পুলিশের নোটিশ