রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাতেহ ডেস্ক :

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে বদরগঞ্জের নাগেরহাট এ একটি ট্রাক্টর উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মানিক নামে ওই ট্রাক্টরের চালক নিহত হয়।

অপরদিকে কাউনিয়ার তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় হেল্পার আসাদুল ইসলাম রানা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।

আগের সংবাদএবার কলকাতার ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি
পরবর্তি সংবাদবাংলা একাডেমির বিরুদ্ধে ‘ইসলাম-বিদ্বেষে’র অভিযোগ জোরালো হচ্ছে