গোবর গবেষণায় নজর দিতে বিজ্ঞানীদের প্রতি ভারতীয় মন্ত্রীর আহ্বান

গোবর গবেষণায় নজর দিতে বিজ্ঞানীদের প্রতি ভারতীয় মন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

গোবর ও গো-মূত্র গবেষণায় নজর দিতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন, ডেইরি ও মৎস্যচাষ মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, শুধু গো-ভক্তি থেকে নয়, বাস্তব সমস্যা মোকাবিলার দাওয়াই হিসেবেই গোবর গবেষণা করা উচিত।

১২টি রাজ্যের ভেটেরিনারি অফিসার ও পশুপালন সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর উপাধ্যক্ষদের কর্মশালায় তিনি এ আহ্বান জানান। খবর আনন্দবাজার।

মন্ত্রী আরও বলেন, গো-হত্যা নিষিদ্ধ। আবার দুধ দেওয়া বন্ধ হওয়ার পর গরু গোয়ালে রাখলে আর্থিক ক্ষতি। তাই ছাড়া-গরু উত্তরপ্রদেশে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা যদি গোবর ও গো-মূত্র থেকে অর্থকরী কিছু তৈরির পথ দেখাতে পারেন, তবে বুড়ো গরু ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে। অর্থনীতিরও এতে উপকার হবে।

আগের সংবাদমুরাদ হফম্যান : ইউরোপে ইসলামের প্রতিনিধি
পরবর্তি সংবাদবিবাড়িয়ায় কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতকানিয়া হেফাজতের মানববন্ধন