বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ভারতীয় নাগরিক

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ভারতীয় নাগরিক

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার ভোর রাতে, উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে মঞ্জয় কুমার।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, বুধবার ভোর রাতে জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় সে আত্মীয়ের বাড়ি বেড়ানোর জন্য বাংলাদেশে আসে। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আগের সংবাদবিবাড়িয়ায় কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতকানিয়া হেফাজতের মানববন্ধন
পরবর্তি সংবাদভ্রষ্ট বাউল সমাজ: মারেফতের আড়ালে কুসংস্কার ও জালিয়াত