ইমরান খানকে সফরের আমন্ত্রণ জানাবে ভারত

ইমরান খানকে সফরের আমন্ত্রণ জানাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকার প্রধানদের বার্ষিক সম্মেলনে বিধিমালা ও কনভেনশন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত। প্রধানমন্ত্রী নাকি তাদের অন্য প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পাকিস্তানের। কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।

প্রথমবারের মতো চলতি বছরে এই সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত। সোমবার নয়াদিল্লিতে এসসিও’র মহাসচিব ভ্লাদিমির নোরোভ সাংবাদিকদের এমন দাবি করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে সংস্থাটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ভারত ও পাকিস্তান। ২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চীনা, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সম্মেলনে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল।

আগের সংবাদভ্রষ্ট বাউল সমাজ: মারেফতের আড়ালে কুসংস্কার ও জালিয়াত
পরবর্তি সংবাদমাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ