দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল আলবেনিয়া

দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল আলবেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় দেশ আলবেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে কোনো প্রমাণ ছাড়াই এই পদক্ষেপ গ্রহণ করেছে আলবেনিয়া। খবর পার্স টুডে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসেও ‘বেআইনি কাজে’ জড়িত থাকার অভিযোগ তুলে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়া।

আগের সংবাদকাশ্মীরের গৃহবন্দি নেতা ওমর আব্দুল্লাহকে কোথায় সরিয়ে নিচ্ছে বিজেপি?
পরবর্তি সংবাদসাদ অনুসারীদের ইজতেমা শুরু আজ, আসছেন না সাদ কান্ধলভী