আন্তর্জাতিক ডেস্ক :
গাজা তীরে তীরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গাজা থেকে নিক্ষেপ করা দুটি রকেট ভূপাতিত করে ইসরাইল। অন্য দুটি বসতি নিয়ে এমন জায়গায় পড়েছে। গাজা থেকে ছোড়া রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।
পাল্টাপাল্টি এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজা থেকে চালানো ওই হামলায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
