আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা

আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশেরা। শুক্রবার ফজরের নামাজের পরে মুসল্লিদের উপর এ হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর ইয়েনি শাফাক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আল-আকসা মসজিদে ফজরের নামাজ আদায় করে বের হবের সময় তাদের ওপর ব্যাপক হামলা চালায় বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশেরা। এসময় বেশ কয়েকজন মুসল্লি গুরুতর আহত হন।

ইসরাইলি পুলিশ জানায়, নামাজ শেষে শত শত মুসল্লি আল-আকসা এলাকায় বিক্ষোভ শুরু করে এই এলাকার আদেশ লঙ্ঘন করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আগের সংবাদআমেরিকায় বিলবোর্ডের মাধ্যমে ইসলাম প্রচার
পরবর্তি সংবাদইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু