আন্তর্জাতিক ডেস্ক :
বেথলেহেমের দক্ষিণ তীর জেলা থেকে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে ইজরাইলি সেনারা। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
ইজরাইলি সেনারা প্রায়ই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে সার্চ করার অজুহাতে সংঘর্ষ বাঁধায়। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন অঞ্চলেও ইজরাইলি সেনারা কোনো নোটিশ ছাড়াই তল্লাশি চালায়।
ফিলিস্তিনের পরিসংখ্যান অনুযায়ী ইজরাইলের কারাগারে ৫,৭০০ ফিলিস্তিনি এখনো আটক আছে।
