সংসদে আজহারী-তারেক মনোয়ার প্রসঙ্গ, জামায়াত তৎপরতা দেখছেন সাংসদ

সংসদে আজহারী-তারেক মনোয়ার প্রসঙ্গ, জামায়াত তৎপরতা দেখছেন সাংসদ

ফাতেহ ডেস্ক :

সম্প্রতি মিজানুর রহমান আজহারী ও তারেক মনোয়ার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ওয়াজে কথা বলায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য ও সাংবাদিক নেতা মুহা. শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বিষয়টি উত্থাপন করেছেন।

তার বক্তব্যের শেষে সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার মুহা. ফজলে রাব্বী মিয়া বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য আসছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন। প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছে, বিচারে তার শাস্তি হয়েছে। এখন কিছু লোক একজনের নাম মিজান আরেক জনের নাম মনোয়ার। তারা বলছেন ঘরে ঘরে দেলাওয়ার হোসাইন সাঈদী বেরিয়ে আসবে। শুধু তাই না, একজন বলছে, এখন আর তীর ধনুকের যুগ না, এখন একে ফোরটি সেভেনের যুগ। এটি প্রচ্ছন্ন নয়, প্রকাশ্যে হুমকি। এতে মনে হয়, জামায়াত-শিবির-রাজাকার তৎপর হয়ে গেছে।

আগের সংবাদখতীবে আকসা ইকরমা সাবরি : প্রথম কেবলার অতন্দ্র প্রহরী
পরবর্তি সংবাদদেশের সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ