আন্তর্জাতিক ডেস্ক :
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকটি স্থানে চালু হয়েছে ধীরগতির (টু-জি) ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সংযোগ। বন্ধ করার প্রায় ছয় মাস পর আজ শনিবার থেকেই ইন্টারনেট চালুর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, ওই কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্টারনেট চালু হলেও কিছু নিষেধাজ্ঞা বজায় থাকবে। যেমন শুধু সাদা তালিকাভুক্ত ওয়েবসাইটগুলোরই ইন্টারনেট অ্যাক্সেস থাকবে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু হলেও আপাতত সব ধরনের ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কাশ্মীরের বাসিন্দাদের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রশাসনের দাবি, কোনো দমন-পীড়নের ‘গুজব’ বা ‘উসকানিমূলক’ বার্তা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপত্যকা অঞ্চলে ছড়িয়ে না পড়ে, তার জন্যই ওই সতর্কতা অবলম্বন কর্ হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরে থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়।
