আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের জলঙ্গিতে এ ঘটনা ঘটেছে। খবর এই সময়।
খবরে বলা হয়, বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘর্ষ শুরু হয়। এসময় আচমকা কেউ গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। আহত হয় বেশ কয়েকজন।
তবে, কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালাল, তা এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
