ফাতেহ ডেস্কঃ
মসজিদ নির্মান-আবেদনের পঞ্চাশ বছর পর ৩ জানুয়ারী সোমবার মধ্য ইউরোপের স্লোভানিয়ায় প্রথম মসজিদ উদ্বোধনের কথা জানিয়েছ তুর্কি পত্রিকা ডেইলি সাবাহ।
খবরে বলা হয়, ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির সংখ্যালঘু মুসলিমরা ষাটের দশকে মসজিদ নির্মানের জন্য তৎকালীন যুগশ্লোভিয়ার নিকট আবেদন করেন। যুগশ্লোভিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া স্লোভানিয়া থেকে পনের বছর আগে মসজিদটি নির্মানের অনুমোদ পায় সংখ্যালঘু মুসলিমরা।
কিন্তু অর্থনৈতিক সংকট ও ডানপন্থী দলের বিরোধিতার কারণে তা পদে পদে বাধাগ্রস্থ হয়। অবশেষে ২০১৩ সালে কাতারের ৩৪ মিলিয়ন ইউরো অনুদান দেয়। এবং সর্বমোট ৩৪ মিলিয়ন ইউরো ব্যয়ে মসজিদটির নির্মান সম্পন্ন হয়।মসজিদ-কমপ্লেক্সে শিক্ষাকেন্দ্র, লাইব্রেরী ও বাস্কেটবল খেলার রুমসহ বিভিন্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
প্রসঙ্গত মসজিদ নির্মিত হওয়ার আগে দেশের দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ দুই মিলিয়ন মুসলিম বিভিন্ন ভাড়া হলরুমে তাদের ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করতো।
