সিরিয়ায় রাশিয়া ও তুরস্কের সামরিক বিশেষজ্ঞ নিহতঃ মস্কো

সিরিয়ায় রাশিয়া ও তুরস্কের সামরিক বিশেষজ্ঞ নিহতঃ মস্কো

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার ইদলিব প্রদেশে হামলায় রাশিয়া এবং তুরস্কের সামরিক বিশেষজ্ঞ নিহত হওয়ার কথা আজ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রনালয়।খবর আল আরাবিয়্যাহ

সূত্র মতে গতমাসে রাশিয়া ও তুরস্কের সামরিক বিশেষজ্ঞ নিহত হয়েছেন।কিন্তু নিহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।মস্কো টাইমস ৩ ফেব্রুয়ারী জানায়, রাশিয়ার চারজন স্পেশাল সৈন্য ইদলিবে নিহত হয়েছে।

‘রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পাদিত পূর্ব চুক্তি অকার্যকর’ তুর্কি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে বলা হয়, ‘সিরিয়ার ইদলিব প্রদেশের অবস্থা খুবেই বিপদজ্জনক।মস্কো এ বিষয়ে আংকারা এবং তেহরানের সাথে সমন্বয় করছে।’

খবরে বলা হয়, ইদলিবে অনতিবিলম্বে হামলা বন্ধে বাশার আল আসাদের ওপর চাপ প্রয়োগে রাশিয়ার প্রতি আহবান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে সিরিয়ান বাহিনীর হামলায় সৈন্য নিহত হওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ৩ ফেব্রুয়ারী সিরিয়ান সরকারকে এই মাসের মধ্যে ইদলিব থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন।নতুবা তুরস্ক নিজেই ব্যবস্থা নিবে বলে জানান।

উল্লেখ্য, তুরস্ক ও রাশিয়ার মধ্যকার চুক্তি অনুসারে আংকারা সিরিয়ার ইদলিবে ১২টি সেনা পোস্ট প্রতিষ্ঠা করে যুদ্ধ বিরতি পর্যবেক্ষন করে আসছিল।কিন্তু সিরিয়ান বাহিনী কর্তৃক তুর্কি সেনাবাহিনী হামলার শিকার হওয়া পর তুরস্ক পাল্টা জবাবে সিরিয়ান ৭৬ জন হত্যা করে।

যুক্তরাষ্ট্র তুরস্কের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে বাশার বাহিনীকে হামলা বন্ধের আহবান জানিয়েছে।

 

আগের সংবাদকাশ্মীরে ১ ভারতীয় সেনা ও দুজন স্বাধীনতাকামী নিহত
পরবর্তি সংবাদমোবাইলে ব্যস্ত কলেজ-ছাত্রী ট্রেনের ধাক্কায় নিহত