
ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা। এর আগে কয়েক দফা শিক্ষামন্ত্রী এমপিওভুক্তির আশ্বাস দিলেও আন্দোলন কর্মসূচিতে অনড় থাকার ঘোষণা দেন তারা।
দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি দল। বৈঠকে প্রধানমন্ত্রী এমপিওভুক্তির কাজ শুরুর নির্দেশ দিয়েছে এমন আশ্বাস দেয় মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। পরে বিকেল ৩টার দিকে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের অনুরোধে আমরণ অনশন ভাঙেন নন-এমপিও শিক্ষকরা।
স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।
