
ফাতেহ ডেস্ক: কাল সকালে ৪১৯ যাত্রীর সৌদি আরব যাওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। বাংলাদেশ বিমানের প্রথম এ ফ্লাইট ঢাকা ছাড়বে সকাল সাতটা ৫০ মিনিটে। আগামীকাল বিমান ও সৌদি এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে।
আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। যাদের আগামীকাল ফ্লাইট তারা এরই মধ্যে আশকোনা হাজী ক্যাম্পে এসে পৌছেছেন। সব ধরণের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ । এ বছরের প্রস্ততি বেশ ভালো বলে দাবি করছে কর্তৃপক্ষ। মোট হজযাত্রী প্রায় এক লাখ ২৭ হাজার। কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৩১ হাজার হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। বিমান টিকিট হয়েছে ৮০ হাজারের ওপর।
তবে বেসরকারিভাবে হজযাত্রীদের পাসপোর্ট ও ভিসা এখনো সম্পন্ন হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পাসপোর্ট আর ভিসা হজযাত্রীর বাড়িতে পৌছে দেওয়ার দায়িত্ব হজ এজেন্সির। তাই এগুলো না নিয়ে ঢাকায় না আসার আহ্বান হজ পরিচালকের। তিনি জানিয়েছেন, কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়ম করলে ব্যবস্হা নেয়া হবে।
