
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকি গোয়েন্দা প্রধান সোলাইমানি হত্যায় জড়িত বলে দাবি করেছে ইরাকি হিজবুল্লাহ।
আরাবি২১ এর ২ মার্চের প্রতিবেদন অনুসারে জানা যায়, ইরাকি হিজবুল্লাহের নিরাপত্তাসংক্রান্ত মুখপাত্র আবু আলী আল আসকারী এক বিবৃতিতে জানায়, বছরের শুরুতে বাগদাদে মার্কিন হামলায় সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস হত্যায় গোয়েন্দা প্রধান কাজিম জড়িত।
উল্লেখ্য, দেশের সকল অস্ত্রের অথরিটি সশস্ত্র বাহিনীর হাতে রাখার পক্ষে জোর মতামত দিতেন গোয়েন্দাপ্রধান। এমনকি ইরাকী মিলিশিয়াদের হাতে অস্ত্র রাখার তিনি ঘোর বিরোধী। গোয়েন্দা-প্রধানের দায়িত্ব গ্রহন করেই চরমপন্থী ইরানীদের পদচ্যূত কিংবা বদলির মতো ব্যবস্থা গ্রহন করেছিলেন।
সামনে ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয় সামনে আসাতে গোয়েন্দাপ্রধানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিশেষ গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে বলে দাবি ইরাকি সচেতন নাগরিকদের।
-এ
