
ফাতেহ ডেস্ক: কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ হিসাবে, পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের শেষ দিন রিজার্ভ ছিল ৩৩ দশমিক এক সাত বিলিয়ন ডলারের ওপরে।
বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে আমদানি খরচ পরিশোধ করায় রিজার্ভ এতটা কমেছে। আমদানির তুলনায় রপ্তানি ও রেমিট্যান্স না বাড়ায় ডলার সঙ্কটে রয়েছে বেশিরভাগ ব্যাংক। গত অর্থবছরে বিভিন্ন ব্যাংকের কাছে ২৩১ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘদিন ধরে ৩৩ বিলিয়ন ডলারের মধ্যেই ছিল।
এর আগে ২০১৭ সালের ২২ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আর ২০১৬ সালের নভেম্বরে রিজার্ভ সর্বনিম্ন ৩২ বিলিয়ন ডলারে নেমে আসে।
