
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও রাশিয়া আফগানিস্তানে ইমারাতে ইসলামীকে মানবে না বলে জানিয়েছেমার্কিন স্টেট ডিপার্মেন্ট।
আফগান গণমাধ্যম টোলো নিউজ স্টেট ডিপার্মেন্টের সূত্রে জানায়, গত মাসের ২৯ তারিখে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যুক্তভাবে স্বাগত জানায়। পাশাপাশি আগামীতে আফগানে কোন ইমারাতে ইসলামীকে গ্রহন কিংবা সহযোগিতা করা হবে না।
স্টেট ডিপার্মেন্ট ৬ মার্চ তাদের সাইটে প্রকাশ করে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিকট যেহেতু ইমারাতে ইসলামী স্বীকৃত নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ইমারাতে ইসলামীকে পূণরুদ্ধারে সহযোগিতা করবে না অথবা তাকে স্বীকৃতি দিবে না।
অন্যদিকে তালিবান তাদেরকে আফগানের একমাত্র বৈধ কর্তৃপক্ষ মনে করে। গত শনিবার তালিবান তাদের এক বিবৃতিতে জানায়, ‘ আফগানে মার্কিন সৈন্য আসার পূর্বে বিদ্যমান-শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে তালিবান বদ্ধপরিকর।’
মস্কো জানায়, ইতোপূর্বে তালিবানের সাথে বিভিন্ন আলোচনায় আফগানে সকলের অংশগ্রহনমূলক সরকারের ওপর জোর দিয়েছেন তারা।
তালিবানও সকলকের সাথে আলোচনার মাধ্যমে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে।
তবে বিশেষজ্ঞরা জানান, চুক্তির কিছু অষ্পষ্টতা এবং আঞ্চলিক বিভিন্ন শক্তির বিষয়ে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি না থাকায় সংকট ঘনীভূত হচ্ছে।
