দৈনিক ১৫০০ মাস্ক ফ্রি বিতরণ করছেন ইরাকের সাধারণ দর্জি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনা আশংকায় মাস্কসহ বিভিন্ন আত্মরক্ষামূলক জিনিশের দাম বাড়ছে। বাংলাদেশের অনেক সুপারশপে জরুরী আত্মরক্ষাপণ্য পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কয়েক গুণ বেশী দাম হাকাচ্ছেন বিক্রেতারা। এর মধ্যেই মানবতাবাদী কিছু মানুষ তাদের মহানুভতা দেখিয়ে যাচ্ছেন।

ইরাকের নাসিরিয়ার জিয়াদ আল জাবেরী দৈনিক ১৫০০ মাস্ক তৈরী করে এলাকার মানুষের নিকট ফ্রি বিতরণ করছেন। তিনি বলছেন, সামর্থ্যের সবটুকু দিয়ে তিনি মানুষের পাশে দাড়াতে চান। বিপর্যয় রক্ষায় ভূমিকা রাখতে চান।

আলজাজিরা তাদের প্রতিবেদনে জানায়, নিম্ম আয়ের দর্জি জিয়াদ আল জাবেরী দৈনিক প্রায় ১৫০০ মাস্ক তৈরী করে এলাকার মানুষের মধ্যে বিতরণ করছেন।জিয়াদের এই উদ্যোগকে এলাকার মানুষজন সাহসী বলে প্রশংসা করেছেন।

যখন সবাই বেশী দামে বিক্রি করছে, তখন তার এই মানবপ্রেম সকলকে সতেচন করছে বলে জানায় এলাকার লোকজন। মোনাফা লোভী বড় বড় কোম্পানিগুলো এর থেকে শিক্ষাগ্রহণ করবে বলে তারা আশা করছেন।

আগের সংবাদআফগানিস্তানে সৈন্য পাঠাতে প্রস্তুত রাশিয়া: আফগানে পুতিনের বিশেষ প্রতিনিধি
পরবর্তি সংবাদগাছ কেটে ফেলা হলো চলন্ত ইজিবাইকের উপর, নিহত ৫