করোনা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসুন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার রোধে ট্রাম্প ১৫ তারিখ জাতীয় প্রার্থনা দিবস পালনের জন্য সকলকে আহবান জানিয়েছেন। এমবিসি ও নিউজ উইক।

খবরে বলা হয়, ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘১৫ মার্চ রবিবার জাতীয় প্রার্থনা দিবস ঘোষণা করতে পেরে আমি সম্মান বোধ করছি। ইতিহাসে বিভিন্ন সময় এ ধরণের বিপর্যয় থেকে মুক্তি পেতে ও শক্তি সঞ্চয় করতে আমরা স্রষ্টার  প্রতি মনোনিবেশ করেছি।’

ট্রাম্প আরো বলেন,  ”আপনি কোথায় আছেন, তা মূখ্য নয়। আমি বরং আপনাকে উদ্বুদ্ধ করছি, বিশ্বাসের সাথে প্রার্থনায় মনোযোগী হোন। খুব সহজেই আমরা বিজয় লাভ করবো।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাতে এগারোজন মারা যাওয়ার পর ট্রাম্প শুক্রবার দেশে জরুরী অবস্থা জারী করেছেন। এবং করোনা মোকাবেলায় ফেডারেল ব্যাংকের নিকট ৫০ বিলিয়ন ডলার চেয়েছেন ট্রাম্প।

আগের সংবাদমসজিদে নামাজ বন্ধ করলো স্পেন
পরবর্তি সংবাদব্রাদারহুড নিরাপত্তা বাহিনীর মধ্যে করোনা ভাইরাস ছড়াচ্ছে : মিসরী ধর্মমন্ত্রী