
আন্তর্জাতিক ডেস্ক
করোনা প্রসঙ্গে আলোচনা করতে ইসলামাবাদে প্রখ্যাত দায়ী তারিক জামিল প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জং।
খবরে বলা হয়, ইমরান খান তারিক জামিলের সাথে বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে পারস্পারিক মতবিনিময় করেন।
খান মাওলানা তারিক জামিলের নিকট করোনা থেকে সকলের মুক্তির জন্য বিশেষ দোয়া চান। পাক প্রধানমন্ত্রী মাওলানা তারিক জামিলের নিকট ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি সীমাবদ্ধ রাখার অনুরোধ জানান।
করোনা ভাইরাস-ইস্যুতে আলেমদের সাথে দেখা করে ব্যবস্থা নিবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।
