
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর আরোপিত সকল অবরোধের সমাধান পারমানবিক শক্তি অর্জনের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ইরানী প্রধানমন্ত্রী।
ইরানের সরকারী গণমাধ্যম ইরনা জানায়, আমেরিকার দিকে ইঙ্গিত করে রুহানী বলেন, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে শত্রু ইরানকে নত করতে পারেনি। ইরানী প্রধানমন্ত্রী আরো বলেন, ইরানের ওপর আরোপিত সকল অবরোধের সমাধান ইরানের পারমানবিক শক্তি অর্জনের মধ্যেই রয়েছে।
৩ জানুয়ারী সোলাইমানীকে হত্যার বদলার বিষয়ে রুহানী বলেন, ‘আমেরিকা আমাদের মহান নেতাকে হত্যা করেছে। আমরা এই সন্ত্রাসী হামলার জবাব দিয়েছি। আমরা আরো জবাব দিবো।’
উল্লেখ্য, সোলাইমানীকে হত্যার পাল্টাজবাব হিসেবে ইরাকে অবস্থিত আমেরিকার দুটি সামরিক ঘাটি হামলা চালায়। যেখানে প্রায় ১৫০০ শত মার্কিন সৈন্য ছিল।
