বড় ছেলের ইমামতিতে সম্পন্ন হলো আল্লামা আহমদ শফির জানাযা

ফাতেহ ডেস্ক:

সম্পন্ন হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ. এর নামাজে জানাযা। দুপুর দুইটায় তারই বড় ছেলে মুফতি মুহাম্মদ ইউসুফের ইমামতিতে এই জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

হজরতের অসিয়ত মোতাবেক মাদরাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে। জানাযার আগে কথা বলেন আল্লামা নুমান ফয়েজি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ঢাকার যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী, হযরত মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী।

হযরত মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল হামীদ, হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুছলিহুদ্দীন রাজু, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতী জসীমুদ্দীন, হযরত মাওলানা আনাস মাদানী, হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, হযরত মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা মুফতী নূরুল আমীন, হযরত মাওলানা উবায়দুর রহমান মাহবুব, হযরত মাওলানা মোস্তাক আহমদ, হযরত মাওলানা নূরুল হুদা ফয়েজী, হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা রুহুল আমীন, মহাসচিব হযরত মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা আব্দুল হালীম বুখারী, সহকারী মহাসচিব মুফতী শাসমুদ্দীন জিয়া, আযাদ দীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব হযরত মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আরশাদ রাহমানী প্রমুখ উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

আগের সংবাদআল্লামা শফীর মৃত্যুতে হেফাজতে ইসলামের ক্ষতি হয়েছে: জুনায়েদ বাবুনগরী
পরবর্তি সংবাদতাকমিল পরীক্ষা যথা সময়ে